আকাশ বাতাস জল
।।আকাশ বাতাস ও জল।।
কাঁথি প্রভাত কুমার কলেজে অনুষ্ঠিত হয়েছিল মহাকাশ, জল ও বাতাস সম্পর্কিত এক স্মারক বক্তৃতা। এসেছিলেন দুই বিশিষ্ট পদার্থবিদ ড. অচিন্ত্য পাল ও ড. ভূপতি চক্রবর্তী। তাঁরা বোঝালেন চাঁদের অবস্থান দেখে কত সহজে বলে দেওয়া যায় আজকে কি তিথি। বললেন খাদ্য থেকে ঔষধ সবেরই expiry date থাকে কিন্তু যা না হলে আমাদের জীবন একটুও চলবে না সেই বাতাস ও জলের কোনো expiry date নেই। আদি অনন্ত কাল ধরে আমরা পরিবেশ থেকে একই বাতাস গ্রহণ করে চলেছি।
এই দুই বিজ্ঞানী আবার আমাদের মেদিনীপুর জেলার সাউরি গ্রামের মাত্র ৪৬ বছর বয়সে প্রয়াত বিশিষ্ট জ্যোতির্বিজ্ঞানী ড. নারায়ণ রানার সহপাঠী ছিলেন। কলেজের পদার্থবিভাগের বিশিষ্ট অধ্যাপক ড. প্রদীপ্ত পঞ্চাধ্যায়ের সৌজন্যে ওই স্মারক বক্তৃতা শোনার সৌভাগ্য হলো। সেই সঙ্গে নারায়ণ রানার বাড়ি আরেকবার ঘুরে আসাও হলো।
এসব নিয়ে Teerbhumi Daily পত্রিকায় আমার একটি প্রতিবেদন।
