ঢেঁকি লাঙ্গলের দিন শেষ


২ ফেব্রুয়ারি ২৫
।।এখন শেখাতে হবে তেরো মাসে এক বছর।। দাদা আজ পিঁয়াজ কত করে জানেন? সবে চায়ে এক চুমুক দিয়েছি। সমুদ্র থেকে দুই শত মিটার দূরে বৃষ্টির জন্য আটকে পড়া একটি একেবারে ছোট্ট চা বিস্কুটের দোকান চালানো এক মধ্যবয়সী মহিলার প্রশ্নটা উড়ে এলো আমার দিকে। বললাম গতকাল কিনেছি ষাট টাকা করে। তিনি বললেন আজ আশি শুনলাম। ভাবুন…
যাচ্ছিলাম দীঘা- সাঁতরাগাছি লোকালে। হাওড়ার সাঁতরাগাছি স্টেশনে নেমে দ্বিতীয় হুগলি সেতু পেরিয়ে ভালোবাসার রাজধানী শহর কলকাতাতে। মাঝে মাঝে যেতে হয় কাজে। যদিও বাড়ির লোকের ভাষায় ‘অকাজে’। কাঁথি থেকে 6- 22 মিনিটের লোকালে যেতে ভালো লাগে। দুপাশে কখনো ধূ- ধূ মাঠ, কখনো বা সবুজে ভরা ধানক্ষেত, আবার কখনো হলদে হতে থাকা ধান গাছের শীর্ষে সোনালী টেউ।…