।। ঠাকুরমার ঝুলি থেকে পাগলা দাশু।।

কাঁথি বইমেলা উদ্বোধনে এসে সাহিত্যিক Tapan Bandyopadhyay কথা প্রসঙ্গে জানিয়েছিলেন ছোটদের বইয়ের প্রতি আকৃষ্ট করার বড় উপায় হলো আমাদের বহু পঠিত ঠাকুমার ঝুলি , ভূতের গল্প তাদের সামনে তুলে ধরা। পারলে সুকুমার রায় উপেন্দ্রকিশোর রায় চৌধুরী বই পত্তর ও তাদের সামনে রাখা। এতে তাদের মননে একটা আলাদা ছাপ পড়বেই পড়বে। একটা অন্য অনুভূতি তৈরি হবে। বই পড়া থেকে নতুন নতুন বইয়ের প্রতি আগ্রহ বাড়বে।

সেই সূত্র মেনে সেই বইমেলা থেকে এরকম কিছু বই সংগ্রহ করি। সেগুলি নিয়ে ছোটদের দেওয়ার উদ্যেশে বসন্ত কুমার ঘোড়াইয়ের শরণাপন্ন হই। তিনি সাগ্রহে গ্রহণ করে বেশ কয়েকটা বই তাদের নায়াপুর সুধীর চন্দ্র হাই স্কুলের পঞ্চম, ষষ্ঠ, সপ্তম অষ্টম শ্রেণিতে বিতরণ করেন। গতকাল তাদের কয়েকজন একসঙ্গে করে সেইসব বইয়ের গল্প গুলি শোনার উদ্যেশে আমি, সুধাংশুদা Sudhangshu Routh উপস্থিত হয়েছিলাম।

বেশ ভালো লাগলো। কেউ পুরো গল্প সুন্দর করে উপস্থাপিত করলো। কেউ মাঝখানে আটকে আটকে এগোলো। তবে সময়ের অভাবে অনেক হাত উঠলেও সবারটা শোনা হলো না। বসন্তবাবু জানালেন আরেকদিন হবে। তবে তিনি দেখলেন তাদের বিদ্যালয়ে প্রতি শনিবার কুইজ, গল্প, লেখালিখি সহ স্কুল পাঠ্যবইয়ের বাহিরে এরকম নির্দিষ্ট কিছু ক্লাস রাখা হয়েছে।

ভালো থাকবেন বসন্তবাবু। Basanta Kumar Ghorai

এ নিয়ে আজকের তীরভূমি পত্রিকায় একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে। ধন্যবাদ Teerbhumi Daily

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *