।।ধূসর ক্যানভাস।।
“সুকু, ও সুকু ।উঠে পড় বাবা। বেলা যে গড়িয়ে যাবে। আজ তাড়াতাড়ি বইমেলায় যাবি বলেছিলি তো। উঠে পড়। বিক্রিবাটা বাড়লে দু পয়সা ঘরে আসে তো। নাকি? “ সুকুমারকে তাড়া দিচ্ছিল তার ঠাম্মি। তবে বই বেচতে নয়। পিঠেপুলি বিক্রি করতে। সুকুমার তখন ল্যাদ খাচ্ছে। এরকম কথাই তার ঠাম্মিকে বলেছে সে। কি যে ভাষা। দু…